রাঙ্গুনিয়ায় ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে লাশ যুবক

রাঙ্গুনিয়ায় ওয়াইফাই সংযোগের লাইনের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

রুবেল রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রুবেল পেশায় একজন মোটর মেকানিক। রানিরহাট বাজারে কেবিএস কনভেনশন সেন্টারের পাশে মদিনা ট্রেডিং নামে তাদের একটি মোটর পার্টসের দোকান আছে। ওউ দোকানে সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের তার টানতে দোকানের টিনের চালের ওপর উঠেন রুবেল। সংযোগ কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় রুবেলের। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মো. সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে।

এমএএম/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm