মিরসরাইয়ে গাঁজা নিয়ে ধরা খেল ৩ যুবক

মিরসরাইয়ে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকার গাছবাড়িয়া ও খৈয়াছাড়া ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আরও পড়ুন :২ কেজি গাঁজা নিয়ে তুলাতলি বস্তির সামনে দাঁড়িয়ে ছিল কমলা

আটকরা হলেন— নগরের খুলশী এলাকার আব্দুল হকের ছেলে মো. আব্দুল মালেক (৩৩), নোয়াখালী জেলার সুধারাম থানার জামালপুর গ্রামের জামালনগর চৌকিদার বাড়ির জাকির হোসেনের ছেলে মো. জাকির হোসেন লিটন (৩৪) ও উপজেলার খৈয়াছাড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. ইসমাইল (২৮)।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ যুবককে আটক করা হয়েছে। অপর একটি অভিযানে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মো. ফিরোজ নামের পরোয়ানার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm