মিরসরাইয়ে শাস্তি পেল ২ লোভী ব্যবসায়ী। বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা না রাখায় তাদের অর্থদণ্ড করেছেন ভ্রাম্যামাণ আদালত।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মিঠাছরা বাজার ও জোরারগঞ্জ বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।
আরও পড়ুন : আনোয়ারার ২ স্পটে ৫ প্রতিষ্ঠান ধরা
জানা যায়, বাজারে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা না রখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ী অজিত পালকে ২০ হাজার টাকা ও রুবেল স্টোরকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আজকের অভিযানে মিঠাছরা ও জোরারগঞ্জ বাজারে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুব্যবসায়ীকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।
অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
এএ/আরবি


