মিরসরাইয়ে ডাকাতির আগেই ধরা খেল সময় ৪ ডাকাত। এসময় দেশি অস্ত্র ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।৷ এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রঙের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুটি স্টিলের এসএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১১-৪০৪১) জব্দ করা হয়৷
আরও পড়ুন : অস্ত্র—মাদক নিয়ে মাদ্রাসার পাশের ভবনে ছিল ৩ ডাকাত
গ্রেপ্তাররা হলেন— ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর, নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার সন্তান সাব্বির হোসেন (২১)৷
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার রাতে নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে৷
এএ/আরবি


