মিরসরাইয়ে রিজিয়া আক্তার আক্তার আঁখি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এই ঘটনায় আঁখির স্বামী মঈন উদ্দিনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মিঝি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
আঁখি উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ির শাহ আলমের মেয়ে।
আরও পড়ুন : গোয়াল ঘরে গৃহবধূর ওড়না পেঁচানো লাশ, ভাই বললেন ‘খুন’
নিহতের বাবা শাহ আলম বলেন, আজ দুপুরের দিকে আমার মেয়ের জামাইয়ের মামাতো ভাই ফোন দিয়ে বলে আপনি একটু মেয়ের বাড়িতে আসেন। আমি জিজ্ঞেস করি, কেন? তখন বলা হয়, আপনার মেয়ে মারা গেছে। এরপর আমরা সবাই মিলে সেখানে যায়। ১ সপ্তাহ আগে আঁখিকে স্বামী মঈন উদ্দিন মারধর করায় রাগ করে আমাদের বাড়ি চলে আসে। পরে তার স্বামী মারধর করবে না জানিয়ে বাড়ি নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমার মেয়েকে তারা মেরে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এ হত্যার বিচার চাই। এ ঘটনায় মামলা করবো।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার আলোকিত চট্টগ্রামকে বলেন, রিজিয়া আক্তার আঁখি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএ/আরবি


