মাদক সেবন—অশ্লীল ভিডিও—চাঁদাবাজি, লিজাসহ ৩ বৈষম্যবিরোধী নেতা বহিষ্কার

মাদক সেবন, অশ্লীল ভিডিও এবং চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ফাতেমা খানমের বহিষ্কারদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরও পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার, প্রয়োজনে দেশের বাইরেও পাঠাবে 

বহিষ্কৃত বাকি দুজন হলেন— বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈম এবং একই কমিটির সংগঠক শাহরিয়ার সিকদার।

যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈমের বহিষ্কারদেশে বলা হয়, বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্থা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো।

সংগঠক শাহরিয়ার সিকদারের বহিষ্কারদেশে বলা হয়, সম্প্রতি ‘চ্যানেল টোয়েন্টি ফোর’ মিডিয়ায় প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm