মহেশখালীতে মিশুকে শিশু নিহত, দেহ থেকে পা বিছিন্ন তারেকের

কক্সবাজারের মহেশখালীতে মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মো. তারেক (১৩) নামে আরেক শিশুর পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী নুরুল আবছার জানান, ইমরান নাস্তা নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মিশুক গাড়ির সঙ্গে অপর মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটা গাড়ি উল্টে গিয়ে ইমরানের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় ইমরান।

এদিকে উল্টে যাওয়া গাড়ির হেলপার তারেকও রক্তাক্ত হন। দুর্ঘটনায় তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ইমরান বেঁচে নেই। তারেক এখনো চিকিৎসাধীন।

নিহত ইমরান লম্বাঘোনা এলাকার বাকপ্রতিবন্ধী বেলাল হোসেনের ছেলে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm