মনির সভাপতি, এরশাদ সম্পাদক, সাত্তার সিকদার সাংগঠনিক সম্পাদক

লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লোহাগাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সদস্যদের গোপন ব্যালটের ভোটে নির্বাচনে দৈনিক পূর্বকোণের লোহাগাড়া প্রতিনিধি এম এম আহমদ মনির সভাপতি এবং গ্লোবাল টিভির লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত অন্যান্যরা হলেন— সহসভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মু. আবদুল খালেক, যুগ্ম সম্পাদক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদার, অর্থ সম্পাদক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রিন টিভি দক্ষিণ চট্টগ্রাম সংবাদদাতা এহতেশামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক পূর্বতারা প্রতিনিধি মো. ইউসুফ, দপ্তর সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী এবং কার্যনির্বাহী সদস্য টেলিগ্রাফ প্রতিনিধি মনির আহমদ আজাদ ও সাতকানিয়া লোহাগাড়া বার্তার নির্বাহী সম্পাদক ডা. কামাল উদ্দীন।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলন অধ্যাপক মু. ইলিয়াছ। প্রিজাইডিং অফিসার ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নাছির উদ্দীন। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রূপন কান্তি নাথ।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm