‘কেবল কম্বল নয়, শীতের পোষাক করবো দান, বেঁচে থাকুক সকল প্রাণ’— এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন।
রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা মহানগরীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে এবং আশপাশের বিভিন্ন এলাকা ও রাস্তার শতাধিক মানুষের মাঝে সংগঠনটি শীতবস্ত্র বিতরণ করে।
আরও পড়ুন : শীতবস্ত্র পেল সীতাকুণ্ডের ৫০০ প্রতিবন্ধী-হতদরিদ্র
দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মু. আবু আবিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. গোলাম ফারুক মজনু।
তিনি বলেন, দুর্বার তারুণ্য ফাউন্ডেশন চমৎকার একটি উদ্যোগ প্রতিবছর শীতকালে সম্পন্ন করে। তাদের এ ধরনের মানবিক কার্যক্রমে পাশে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, মু. আবু আদিল, শুভ সেন, মিরাজ হোসেন ও তৌকির আহমেদ।
আলোকিত চট্টগ্রাম

