টানা বর্ষণের কারণে পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। তারা সম্পর্কে মা-মেয়ে-নাতি।
রোববার (১৮ আগস্ট) ভোরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)।
আরও পড়ুন : চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি, তবুও পাহাড় ছাড়ছে না ওরা
নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, আজ সকালে প্রতিবেশীরা বোনের বাড়ির একাংশ মাটির নিচে পড়ে থাকতে দেখেন। এসময় এলাকাবাসী মাটির নিচে চাপা পড়াদের নিহত অবস্থায় উদ্ধার করেন।
যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া পাহাড়ের পাদদেশে বসবাসরত বাকিদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করে।
এমকেডি/আরবি


