বোয়ালখালীতে বিএসটিআই লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা ও পরিমাপে জ্বালানি তৈল কম দেওয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এ সময় বিএসটিআইয়ের মেট্টোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।
অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বেকারির মালিক মো. আলী আকবরকে ১০ হাজার এবং শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলমকে ৩ হাজারসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএনই/আলোকিত চট্টগ্রাম


