বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে খুন করেছেন কর্মচারী! এরপর আত্মহনন করতে চেয়েছেন সেই কর্মচারী।
বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। তাকে নিজ কক্ষে ছুরিকাঘাতে খুন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। এরপর তিনি সেখানেই আত্মহননের চেষ্টা করেন।
এদিকর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর উভয়ের রক্তাক্ত দেহ বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন।
আলোকিত চট্টগ্রাম


