বিমান বিধ্বস্ত : কোন হাসপাতালে কত লাশ

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এছাড়া আহতের সংখ্যা ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এরমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬; উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০; নিহত ১ এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই।

আরও পড়ুন : বিমান বিধ্বস্তে ‘বড়’ হচ্ছে মৃত্যুর মিছিল, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এর আগে সকালে বিমান দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে আহত ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, সোমবার বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই বিমানে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ শুরু করে।

এদিন বিকেলে আইএসপিআর ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর জানায়। নিহতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১২ জন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ২ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন এবং উত্তরা আধুনিক হসপিটালে ১ জনের লাশ রয়েছে আইএসপিআর উল্লেখ করে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm