বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের এই দল স্বাধীনতার পক্ষের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই দল গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, বারবার প্রতিষ্ঠা করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, সংসদীয় গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করার দল, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকল শ্রেণি-পেশার মানুষকে ও তারুণ্যের ভাবনাকে ধারণ করে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপিকে সরকারের গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
