বাংলাদেশে আসার একদিন আগেই পৃথিবী ছাড়লেন সমরেশ মজুমদার

উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষসহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই।

সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভারতের দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিখ্যাত এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ (সোমবার) সন্ধ্যায় তিনি মারা যান।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

চলতি মাসের ১০ মে শেষবারের মতো বাংলাদেশে আসার কথা ছিল এই কিংবদন্তী লেখকের। কিন্তু অসুস্থতার কারণে যাত্রা বাতিল করা হয়। বেলা ফুরিয়ে যাওয়ায় এপার বাংলার হাওয়া গায়ে লাগাতে আসতে পারেননি কোটি হৃদয়ের উত্তরাধিকারী সমরেশ মজুমদার।

দুই বাংলায় জনপ্রিয় সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সাতকাহন, গর্ভধারিণী, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চার, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ। তিনি সাহিত্য একাডেমি পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm