বাঁশখালী থেকে আসা অটোরিকশা দুমড়েমুচড়ে গেল আনোয়ারায়, মুহূর্তেই লাশ ২ যুবক

আনোয়ারায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বাঁশখালী উপজেলার আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : হাটহাজারীতে গৃহবধূ খুন, লাশ পড়ে ছিল পাহাড়ি এলাকায়

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসছিল অটোরিকশাটি। মাজার গেইট এলাকায় এলে শহর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুযাত্রী মারা যান। আরও দুই যাত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

যোগাযোগ করা হলে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠনো হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm