বাঁশখালী বিভিন্ন অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২ জন মুদি দোকানদার, ২ জন সবজি বিক্রেতা, ১ জন কাপড়ের দোকানদার এবং একজন স-মিল মালিক।
শনিবার (২২ মার্চ) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন : রাউজানে ১০ ব্যবসায়ীর দণ্ড
জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনে ৫ জন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বনের চোরাই গাছ স-মিলে চিরানোর অভিযোগে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে বিভিন্ন অপরাধে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে বন কর্মকর্তা, রামদাস পুলিশ ফাঁড়ির পুলিশ দল ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
ইউবি/আরবি


