সংগীত, নৃত্য, আবৃত্তি আর প্রাণবন্ত কথামালায় পটিয়ায় অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজস্ব মিলনায়তনে এ আয়োজন করে।
পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে সাজানো এ আয়োজনে উপস্থিত দর্শকরা উপভোগ করেন বৈচিত্র্যময় পরিবেশনা।
সংগঠন সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি প্রত্যয়ের নিয়মিত আয়োজন হিসেবে আনন্দলোকে মঙ্গলালোকের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্ল্যাটফর্ম পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে তারা একক পরিবেশনার মাধ্যমে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে।
এতে বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক মনজুর আহম্মেদ, প্রমোদ দাশ, সমীর দাশ, শিবু মল্লিক এবং চিত্রশিল্পী ও প্রশিক্ষক হামেদ হাসান।
পরে আবৃত্তিতে মুগ্ধতা ছড়ান পারমিতা বড়ুয়া, তানভিন জানান তানহা, দিব্য কুমার চক্রবর্তী, আয়শা ছিদ্দিকা ঈশা, সাইফা ছিদ্দিকা সোয়াদ, আফিয়া মুবাশ্বিরা, মোক্তাদির গনি, জান্নাতুল আদন, সৃষ্টি চক্রবর্তী, মোরশেদ আলম ও অন্তরা বড়ুয়া।
নৃত্য পরিবেশন করেন অর্পা দে ও অমি ভট্টাচার্য্য।
সুরের মূর্ছনায় ভরিয়ে দেন মনজুর আহম্মেদ, প্রমোদ দাশ, সৌমির দে, শিবু মল্লিক, অনির্বাণ পালিত, ইতু ভট্টাচার্য্য, দোলা দে, সৃষ্টি চক্রবর্তী, অন্তরা বড়ুয়া, মৃত্তিকা বড়ুয়া ও রাজদ্বীপ চৌধুরী। তাঁদের তবলায় সঙ্গত দেন দেবজিৎ পাল ও প্রমিত দাশ।
আলোকিত চট্টগ্রাম
