পূর্বশত্রুতায় রক্তাক্ত যুবক

চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্বশত্রুতার জেরে রক্তাক্ত হয়েছেন এক যুবক।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. সাইফুল (২৫)  বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার একদিন পর ৩১ ডিসেম্বর বিকেলে ভুক্তভোগী সাইফুল বাদী হয়ে কর্ণফুলী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিরা হলেন— সালাউদ্দিন (৪১), শহিদুল ইসলাম (৩৮) ও সজিব (২৪)। তারা সবাই চরপাথরঘাটার ইছানগর এলাকার বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, সোমবার সকালে চাকরিতে যাওয়ার পথে আসামিরা সাইফুলকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। পরে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। সাইফুলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm