কক্সবাজারের চকরিয়ায় পুকুর থেকে মো. লাদেন (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫জুন) সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের সমবায় দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাদেন উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কাপাড়ার এজাহারুল ইসলামের ছেলে।
আরও পড়ুন : নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল পুকুরে
স্থানীয়রা জানান, লাদেন মানসিক ভারসাম্যহীন এবং মৃগী রোগে আক্রান্ত ছিল। সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। মঙ্গলবার থেকে তার খোঁজ মিলছিল না। আজ সকালের দিকে বদরখালীর সমবায় দীঘিতে স্থানীয়রা গোসল করতে গেলে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে। এরপর লাশটি মো. লাদেনের বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকেডি/আরবি


