পাহাড়তলীতে যুবককে ছুরি মেরে ছিনিয়ে নিল মোবাইল—মানিব্যাগ

নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শিহাব (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে পাহাড়তলী থানার বশিরশাহ মাজার সংলগ্ন গাউসিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আরও পড়ুন: আগ্রাবাদে বাকবিতণ্ডায় ছুরি মেরে মাদারবাড়ির যুবক খুন

আহতের বড় ভাই মো. মেহেদী আলোকিত চট্টগ্রামকে বলেন, গাউসিয়া মোড় এলাকার রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। এসময় আমার ভাইকে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আরএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm