পাহাড়তলী বাজারের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চটগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও জিলাপিতে অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ মার্চ) সকালে নগরের পাহাড়তলী বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনাকালে এসব জরিমানা আদায় করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

আরও পড়ুন : চট্টগ্রামে ধরা পড়ল সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরীস্থানের জালিয়াতি

জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করায় চামেলি ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে সাওদা হাকিম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারের মাশফি ঝাল বিতানকে জিলাপিতে অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আজকের তদারকি কার্যক্রমে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে ভোক্তা অধিকারবিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm