চন্দনাইশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন আয়োজন— বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহাসান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আবু মুছা চৌধুরী, বাবুল কন্ট্রাক্টর, কিরণ মজুমদার, হাবিবুর রহমান, শিবলী মাহমুদ চৌধুরী ও রাকিব চৌধুরী।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে আয়োজনের পর্দা নামে।
আলোকিত চট্টগ্রাম


