বাংলাদেশ নামের ভূখণ্ডের জন্য সকলেই আন্দোলন-সংগ্রাম করলেও সংখ্যালঘুরা নিজভূমে পরবাসীর দিন কাটাচ্ছে। তাই ঐক্য পরিষদ ঘোষিত আট দফার বাস্তবায়ন জরুরি ভিত্তিতে হওয়া দরকার।
আনোয়ারা উপজেলা ঐক্য পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন। নগরের আন্দরকিল্লায় শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঐক্য পরিষদ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদ দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়। সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. চন্দন বিশ্বাস, সাগর মিত্র, অনুপ দাশ, প্রণব দাশগুপ্ত, হরিপদ চৌধুরী বাবুল, কল্লোল সেন, অধ্যাপক সুমন পাল, তাপস বল, দক্ষিণ জেলা যুব ঐক্য সভাপতি অ্যাড. সুমন সরকার ও সাধারণ সম্পাদক গৌতম দাশ, যীশু দাশ, পলাশ মিত্র, কাজল বোস, কনক চৌধুরী, সাংবাদিক কাঞ্চন সুশীল ও রামলাল দেবনাথ।
পরে সর্বসম্মতিতে হরিপদ চৌধুরী বাবুলকে আহ্বায়ক ও যীশু দাশকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের এ কমিটির সদস্যরা হলেন— সাগর মিত্র, অনুপ দাশ, কল্লোল সেন, কাজল বোস, জগন্নাথ সেন, রামলাল দেবনাথ, কনক চৌধুরী, মাস্টার সবুজ বড়ুয়া ও সাংবাদিক কাঞ্চন সুশীল।
কেএস/আলোকিত চট্টগ্রাম


