পলোগ্রাউন্ডের কনসার্টে গেট ভেঙে হুড়োহুড়ি, পুলিশসহ রক্তাক্ত ৪

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে কনসার্ট দেখতে এসে পদদলিত হয়ে পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ এ ঘটনায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- মারুফ (১৯), হাসান (২২), কাদের (২০) ও এএসআই নাছির (৫৫)। আহতদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার করেন।

আরও পড়ুন: জামালখানে ‘সম্প্রীতি’র কনসার্ট, চসিক কাউন্সিলরের কাণ্ডে সমালোচনার ঝড়

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনসার্টে উচ্ছ্বসিত দর্শকরা একপর্যায়ে প্রবেশ গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এসময় অতিরিক্ত দর্শকের চাপ ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন৷

যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, আহতরা সবাই কনসার্ট দেখতে এসেছিলেন। অতিরিক্ত হুড়োহুড়ির কবলে পড়ে তারা আহত হন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এআইটি/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm