পটিয়া প্রেস ক্লাবের সভা

পটিয়া প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাতে অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর।

সভায় বক্তারা বলেন, পটিয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৪ যুগ অতিক্রম করার পথে। এই ক্লাবের অনেক গৌরব ও  ঐতিহ্য হয়েছে।

সভায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করায় অসন্তোষ প্রকাশ করা হয়।

সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, নুর হোসেন, আবেদুজ্জমান আমিরী, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু, এসএম রহমান, সুজিত দত্ত, মো. শাহজাহান, ওবায়দুল হক পিবলু, কাউছার আলম, তাপস দে আকাশ, এসএম জুয়েল ও আবদুল্লাহ আল নোমান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm