পটিয়ায় এয়ার মোহাম্মদ মিয়া (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : পটিয়ায় বৈষম্যবিরোধী মিছিলে হামলা চালানো সাগর গ্রেপ্তার
এয়ার মোহাম্মদ কোলগাঁও ইউনিয়নের শামসু চেয়ারম্যানের বাড়ির মৃত ইউনুচ মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিজ করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আলোকিত চট্টগ্রামকে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা এয়ার মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেএ/আরবি

