পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির দুই দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজনের পর্দা নেমেছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এর আগে শুক্রবার (৬ মার্চ) সকালে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে একাডেমির চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থীদের আঁকা ৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। জলরঙ, পেন্সিল, প্যাস্টেলসহ বিভিন্ন মাধ্যমে আঁকা শিক্ষার্থীদের শিল্পকর্মে উঠে আসে প্রকৃতি, গ্রামীণ জীবন, মানুষের আবেগ ও সৃজনশীল কল্পনার নানা দিক।
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও সঙ্গীতশিল্পী মনজুর আহম্মেদ, চারু রং-এর প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী হামেদ হাসান, কেলিশহর আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী সুমন দে, কুসুমপুরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ এরশাদ হোসাইন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ দে, বেস্ট বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এপেক্সিয়ান আবদুর রহিম, কুসুমকলি আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী রাজন দে, ছবিঘর আর্ট স্কুলের পরিচালক ফাহিদুর রহমান ফয়সাল, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক হৈমন্তী দে, একাডেমির চিত্রাঙ্কন বিভাগের প্রশিক্ষক জয় শীল, অনম দে, জয়া চৌধুরী ও দেবজিৎ পাল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য নীহারিকা পাল।
পরে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
কেএ/আলোকিত চট্টগ্রাম

