শিশু থেকে প্রবীণ পুষ্টি খাবার সর্বজনীন— এ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে পটিয়ায়।
বুধবার (২৮ মে) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তৈয়বের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপুল চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি দে, পটিয়া থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা শারমিন আকতার হিমু।
আরও পড়ুন : বেশি ওজনের শিশু বাড়ছে
সভায় সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশু ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।
সভায় উপস্থিত সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির ঘাটতি পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। আগামী ৩ জুন পুষ্টি সপ্তাহ শেষ হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. শুভ্র দেব, ডা. আনজুমান নিগাদ উর্মি, ডা. মিন্টু ধর, ইপিআই কর্মকর্তা রবিউল হোসেন, সাংবাদিক এটিএম তোহা ও কাউছার আলম।
আলোকিত চট্টগ্রাম


