টেকনাফে মাটিবোঝাই ডাম্পার পিষে মারল নুরুল ইসলাম (৫০) নামে এক রোহিঙ্গা যুবককে।
শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে।
আরও পড়ুন : ২ যুবককে খুনের পর বস্তাবন্দী লাশ ভাসানো হলো নাফ নদীতে
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকাল ১১টার দিকে দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পার লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাচ্ছিল। এ সময় নাফ নদীতে মাছ শিকারে যাওয়া নুরুল ইসলামকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে খবর দিলে স্বজনরা এসে মরদেহ নিয়ে যায়।
এসআই শামসুজ্জামান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/আরবি


