চট্টগ্রামগামী শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইয়াসিন (৩০) নামে এক যুবক মারা গেছেন।
বুধবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন হাটহাজারী উপজেলার ফতেপুর আবাসিক এলাকার মো. আতাউর রহমানের ছেলে।
আরও পড়ুন : চট্টগ্রামে ছেলের দোকানে যেতে গিয়ে শাটল ট্রেনের নিচে নারী
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী শাটল ট্রেন চৌধুরীহাট স্টেশনে পৌঁছলে ইয়াছিন দুবগির সংযোগস্থলে উঠে পড়েন। পরে ট্রেন চলা শুরু করলে নিচে পড়ে শরীর থেকে দুহাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ষোলশহর ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, রেলের দুবগির মাঝখানে ভ্রমণের সময় হঠাৎ নিচে পড়ে এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিএম/আরবি


