নগরের হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে হালিশহর থানার বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন— হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)।
হালিশহর থানা পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদেন আদালতে পাঠানো হয়।
এআর/আলোকিত চট্টগ্রাম
