চুয়েটের সেই পুকুরটি যেন অভিশপ্ত মৃত্যুকূপ, এবার মরল ২ ছাত্র

পুকুর নয় যেন অভিশপ্ত মৃত্যুকূপ! চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে এবার ডুবে মরল আরও দুই শিক্ষার্থী। এদের একজন অর্ণব চন্দ (২২), অন্যজন শান্ত দেব (২৩)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থীই ২৪ ব্যাচের। তাদের বাড়ি সিলেট।

অর্ণব চন্দ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এবং শান্ত দেব তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল টিপুলি (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে তারা কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে আসেন। সাঁতার দিতে গিয়ে পুকুরের মাঝ অংশে ডুবে যান অর্ণব ও শান্ত।

পুকুর থেকে ২০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় অর্ণবকে। প্রায় ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় শান্তকে। পরে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যোগাযোগ করা হলে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুজনই মারা গেছেন। আমরা হাসপাতালে আছি।

এদিকে দুই সপ্তাহ আগেও ওই পুকুরে ডুবে এক শিক্ষার্থী মারা যান। গত ২৮ জুলাই সন্ধ্যায় ওই পুকুরে ডুবে মারা যান শিক্ষার্থী অর্ণব সাহা। তার বাড়ি ফেনী জেলায়।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm