টমটমের ধাক্কা, মুহূর্তেই লাশ মধ্যবয়সী

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক মধ্যবয়সী নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : উখিয়ায় যুবক লাশ, পালিয়ে গেল ৩ আহত

আবুল কাশেম বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখীল মৌলভীর দোকান এলাকার আবুল শরীফের ছেলে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে নিজের ফসলি খেতে যাওয়ার সময় পেছন থেকে একটি টমটম ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম। বিষয়টি চিরিংগা হাইওয়ে থানাকে জানানো হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm