জীবনের মায়া ত্যাগ করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুকন্যা : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সামরিক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

নগরের কদম মোবারক এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) বিকেলে এ আয়োজন করেন মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদার। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ।

আরও পড়ুন: আগামী নির্বাচনে জয়ী হতে এখন থেকেই নেতাকর্মীদের কাজ শুরুর আহ্বান আ জ ম নাছিরের

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরশাদ হোসেন, ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, এমএ মান্নান শিমুল, মাসুদ আকবরী, এসএম নাছির, সুমন চৌধুরী, কায়সার আহমেদ, সাহেদ হোসেন টিটু, সাইফুল ইসলাম লিমন, আশোক দেব লিটন, গোলাম রসুল নিশান, লুৎফুর রহমান জুয়েল, আবদুল কাদের ও টিপু শীল জয়দেব।

মাহফিলে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm