চকরিয়ায় বেপরোয়া কাভার্ডভ্যানের সামনে অটোরিকশা, যুবক লাশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়ন বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম ইমাম হোসেন (৩৯)। তিনি চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের শামসুল আলমের ছেলে। আহত অপর দুই যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm