ছাত্রলীগ নেতা রাজু খুন—রিমান্ডে ৪ আসামি

মিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজু হত্যা মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে তিন আসামির দুদিন ও অপরজনের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুনায়েদ হোসেন আওলাদ এ আদেশ দেন।

আরও পড়ুন: মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপপরিদর্শক সুফল চন্দ্র সিংহ আলোকিত চট্টগ্রামকে বলেন, ইব্রাহিম রাজু হত্যা মামলায় ৪ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করা হলে আদালত তিনজনের দুদিন ও একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে কামরুদ্দীন সোহেল, নুর উদ্দিন ও মো. আসিফের দুদিন করে এবং আব্দুল মোনাফের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, গত ৯ জুলাই ঈদের আগের দিন রাত ১০টায় দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিশ্বরোড় দরবারটিলা এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম রাজুকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহতের বাবা মো. মহিউদ্দিন বাদী হয়ে গত ১১ জুলাই ১৬ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ ইতিমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করেছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm