চোখ বন্ধ—জিহ্বা বের হওয়া যুবকের লাশ কর্ণফুলীতে নদীতে

কর্ণফুলী নদীতে মিলল আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ।

রোববার (২২ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে বন্দর থানাধীন নেভাল বার্থ-০৬ এর পেছনে উত্তর-পূর্ব পাশে কর্ণফুলী নদীতে লাশটি ভাসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে অজ্ঞাত যুবকের লাশ নদীতে ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লাশের আনুমানিক বয়স ৩৫ বছর। পরনে নীল রঙের ফুল জিন্স প্যান্ট। গায়ে ম্যাগি হাতা কালো হুডি ও সাদা হাফ হাতা গেঞ্জি। লাশটি লম্বায় আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। মাথার চুল কালো লম্বা, প্রায় হাফ ইঞ্চি। মুখমণ্ডল
গোলাকার। চোখ দুটি বন্ধ, জিহ্বা বের
হওয়া। অর্ধগলিত লাশের সমস্ত শরীরের চামড়া উঠে যাওয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm