চট্টগ্রাম বিমানবন্দরে ট্রলি ব্যাগে ৯৫ মুঠোফোন, মালিক উধাও

বিদেশ থেকে অবৈধভাবে আনা ৯৫টি মুঠোফোন জব্দ করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা।

রোববার (২৬ জানুয়ারি) সকালে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইট থেকে এসব মোবাইল জব্দ করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল জানান, শারজাহ থেকে আসা বিমান সকাল ১০টা ৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়। এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মুঠোফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মুঠোফোনের মধ্যে রয়েছে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন এবং ৪৬টি নকিয়া ব্র্যান্ডের বাটন ফোন। জব্দ করা মোবাইলের প্রকৃত মালিকের খোঁজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm