চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২২, করোনা ২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ জন। সবমিলিয়ে বর্তমানে করোনা রোগী ১৮০ জন এবং ডেঙ্গু আক্রান্ত ২২৮ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হলেও করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

সোমবার (৯ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

করোনার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১২ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ২ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রতিবেদনের তথ্য বলছে, চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি আটটি ল্যাবে ১১২ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এপিক হেলথ কেয়ারে ২১ নমুনা পরীক্ষায় ১ জন এবং এভার কেয়ার হাসপাতালে ৯ নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে আক্রান্তে এগিয়ে ডেঙ্গু, মৃত্যুতে করোনা

করোনায় মোট আক্রান্ত ১৮০ জনের মধ্যে পুরুষ ৮৮, নারী ৯১ এবং শিশু ১ জন। এর মধ্যে নগরের বাসিন্দা ১৬৩ জন এবং উপজেলার বাসিন্দা ১৭ জন।

অপরদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের ১৪ জন সরকারি হাসপাতালে এবং ৮ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫২৮ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ২৩৪ জন নগরের এবং ২৯৪ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৮৩ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি। এর আগে জানুয়ারিতে ১ জন এবং এপ্রিলে ১ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে মাসে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪ জন, নারী ৯৬ জন এবং শিশু ৫৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm