চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

চট্টগ্রামে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে। অভিন্ন পরিস্থিতি হতে পারে দেশের আরও ৮ অঞ্চলে।

শনিবার (২০ জুন) এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস বলছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা চট্টগ্রামের পাশাপাশি রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm