চট্টগ্রামে অটোরিকশা থেকে ছিটকে পড়ল কিশোরী, পিষে মারল বাস

চট্টগ্রামে বাসের চাকার নিচে পড়ে প্রাণ হারিয়েছে মনিকা আক্তার (১৪) নামে এক কিশোরী।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা উত্তর রাজঘাটের নাসির উদ্দিনের মেয়ে।

আরও পড়ুন : ডাম্পার ট্রাক পিষে মারল যুবককে, অজ্ঞাত লাশের পকেটে সাবান

নিহতের মা সাজেদা বেগম বলেন, অটোরিকশায় আমরা দুজন চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি উত্তর রাজঘাটে যাচ্ছিলাম। আমার মেয়ে অটোরিকশা থেকে হঠাৎ ছিটকে রাস্তায় পড়ে যায়। ওই সময় দ্রুতগামী একটি বাস এসে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার এসআই কামরুল ইসলাম কায়কোবাদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm