চকরিয়ায় যুবদল নেতা খুন—আরও একজন গ্রেপ্তার, সেই মাইক্রোবাসটি জব্দ

কক্সবাজারের চকরিয়ায় যুবদল নেতা মো. জিসান অপহরণ ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করেছে অপহরণের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও।

সোমবার (৫অক্টোবর) দুপুরে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভার (৪৫) উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী এলাকার আবু বক্করের ছেলে। গ্রেপ্তার অন্যজন জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ছগিরশাহ কাটার বাহাদুর আলমের ছেলে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm