চকরিয়ায় দেয়াল চাপা পড়ে মো. তোফাইল উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং রাখাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তোফাইল একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।
আরও পড়ুন : ভালোবেসে বিয়ে করে লাশ তরুণী, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়ায় ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ব্যবসায়ী আলাউদ্দিনের দোকানের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পরে দোকান মালিক মংক্যজু রাখাইন সেই দেয়াল ভাঙতে আজ ৬ জন শ্রমিক নিয়োগ দেন। কাজ করার সময় হঠাৎ তোফায়েল উদ্দিন দেয়াল চাপা পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে বরইতলী মা-শিশু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, হারবাংয়ে দেয়াল চাপা পড়ে নিহত শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকেডি/আরবি

