চকরিয়ায় ঘরে ধসে পড়ল পাহাড়, ঘুমের মধ্যে চিরঘুমে ২ শিশু

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বসতবাড়ি ওপর আস্ত পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় এই দুই শিশু মাটির নিচে চাপা পড়ে। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)। রুমি মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তৌসিফ আবদুল মজিদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

ঘরে ঘুমন্ত অবস্থায় পাহাড়ধসে দুই শিশুর মুত্যুর বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। তিনি বলেন, একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড়ধসের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এ অবস্থায় পাহাড়ধসে দুই শিশুর অকাল মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm