আনোয়ারার খুনি লুকিয়ে ছিল বাকলিয়ার কেডিএস গলিতে

আনোয়ারায় চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোরশেদুর রহমান খোকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কেডিএস গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মোরশেদুর রহমান খোকা উপজেলার জুঁইদণ্ডি ইউনিয়নের মৃত ফজলুর রহমানের ছেলে।

আরও পড়ুন : আনোয়ারায় বঙ্গোপসাগরের পাড়ে বিবস্ত্র যুবকের লাশ

র‌্যাব জানায়, জালাল উদ্দীন খুনের ঘটনায় জড়িত আসামিদের ধরতে অভিযান চালানো হয়। মামলার এজাহারনামীয় আসামি মোরশেদুর রহমান খোকাকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার কেডিএস গলির একটি ভবনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাতে র‌্যাব-৭ জালাল উদ্দিন হত্যা মামলার হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই ভোর ৬টার সময় ঘোনা থেকে মাছ সংগ্রহ করে অটোরিকশায় কালাবিবির মৎস্য আড়তে যাওয়ার পথে হাজীগাঁও মনুমিয়ার দীঘির পশ্চিম পাশে শোলকাটা এলাকায় সন্ত্রাসী মো. মোক্তার প্রকাশ মোক্তার ডাকাতের নেতৃত্বে হামলা করে জালাল উদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে ১১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm