কেমন হলো সেলিমের ‘কন্যা’

শহরের অখ্যাত বস্তিতে বেড়ে উঠা পঙ্গু এক অসহায় লোক। তাঁর ছিল এক মেয়ে। পঙ্গু লোকটির আয়-রোজগার বলতে তেমন কিছুই ছিল না। এমন কাহিনী নিয়েই মো. সেলিমের নাটক ‘কন্যা’। যা স্বল্পদৈর্ঘ্য চলচিত্র হিসেবে রুপায়িত করা হয়েছে।

গত ১৬ জুন থিয়েটর ইনস্টিটিউট চট্টগ্রামে নাটকটি প্রর্দশিত হয়। নাটকের কন্যা চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী মান। মানের বাস্তবধর্মী অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

পরিচালক পুরো নাটকে শিক্ষনীয় কিছু দেখানোর চেষ্টা করেছেন। তবে শতভাগ সফল হয়েছেন তা বলা যাবে না। প্রবাসী চরিত্রে মহসিন চৌধুরী আরও ভালো করতে পারতেন বলে সমালোচকরা মনে করেন।

তবে মা চরিত্রে সুমী বিশ্বাসের চেষ্টা প্রশংসা পেতেই পারে। তাঁর পুকুরে নামার দৃশ্যটা দুর্দান্ত হয়েছে।

নাটকটির পঙ্গু বাবা চরিত্রে পরিচালক নিজেই অভিনয় করেছেন। পেশাদার অভিনেতার মতোই হয়েছে তাঁর অভিনয়। বাবা চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক সেলিম। কন্যা চরিত্রে নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন হঠাৎ বিদেশ থেকে এসে মা-বাবার সঙ্গে তার কথোপকথনও ভালো হয়েছে।

সবমিলিয়ে বলতে গেলে পুরো নাটকে পরিচালক পঙ্গু এক লোকের অসহায়ত্ব দারুণভাবে তুলে ধরেছেন। যা ছুঁয়ে গেছে দর্শকদের কোমল হৃদয়।

অসহায় এক মানুষের জীবনযুদ্ধের গল্প নিয়েই রচিত নাটকটি। সমাজের এমন কঠিন কিন্তু বাস্তব কিছু চরিত্র নিয়ে দর্শকদের সামনে আগামীতেও আসবেন সেলিম— এই প্রত্যাশা সচেতন দর্শকদের। সবশেষে পুরো আয়োজনের জন্য ধন্যবাদ পেতেই পারে নাটকটির পরিবেশক বৃহত্তর চট্টগ্রাম নাট্য শিল্পী সংস্থা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm