কী জ্বালায় রেললাইনে শুয়ে প্রাণ দিলেন বাদশা?

লোহাগাড়ায় মো. বাদশা (৫০) নামে এক ব্যক্তি পর্যটক এক্সপ্রেসের ট্রেনের চাকার নিচে প্রাণ দিয়েছেন।

১৯ মে (সোমবার ) দুপুর আনুমানিক দেড়টায় আধুনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার জিনাত রেহেনা, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন এবং রেললাইনের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত ইনচার্জ মো. লোকমান।

আরও পড়ুন : চকরিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল লাশ

বাদশা লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের মজিদারপাড়ার মৃত রজিউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন আসার আগে থেকে আধুনগর ইউনিয়নের সর্দানীপাড়া সংলগ্ন ডলু নদীর পাশে রেললাইনের ওপর শুয়ে ছিল বাদশা। পরে দ্রুতগামী চলন্ত ট্রেনে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানান, বাদশা দীর্ঘদিন বিদেশ ছিলেন। পরে পরিবার নিয়ে গ্রামের বাড়ি বসবাস করতে থাকেন। পারিবারিক কলহের কারণে তিনি বিভিন্ন সময় অসহায়ভাবে চলাফেরা করতেন। পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহনন করেছেন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm