চট্টগ্রামে ৭ হাজার ৩০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন— বিবিজান (৩৮) ও রুমা আক্তার প্রকাশ বেবি (১৬)। তাঁরা কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের শরণার্থী। সম্পর্কে মা ও মেয়ে।
আরও পড়ুন : ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল চাকমা তরুণ
পুলিশ জানায়, একাধিক নারী যাত্রীবাহী বাসে কিছু ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় রিল্যাক্স যাত্রীবাহী বাসে তল্লাশি করে বিবিজান ও রুমা আক্তারের ব্যাগ ও কোমরে থাকা ৭ হাজার ৩০০টি ইয়াবা পাওয়া যায়।
সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তদন্ত আলমগীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএমআই/আরবি


