কাভার্ডভ্যানে ইয়াবার চালান, পুলিশের জালে ২

সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার জনার কেঁওচিয়া খুনিবটতল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো— গাজীপুর জেলার টঙ্গী থানার ৪৮নং ওয়ার্ডের এশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মো. হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুরের দায়মপুর ৮নং ওয়ার্ডের আনোয়ারুল ইসলামের ছেলে আ. কুদ্দুস ফাহাদ। ওসি (তদন্ত) উপপরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমাদের অস্থায়ী চেকপোষ্টে কাভার্ডভ্যানটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm